নিজস্ব প্রতিনিধি, মেক্সিকো – শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে ‘জেন-জি’-র আন্দোলন প্রায় সকলেরই জানা। তিন দেশেই সরকারের পতন ঘটিয়ে শান্ত হয়েছে যুবসমাজ। এবার ‘জেন-জি’-র রোষানলে মেক্সিকো। মেয়র খুন, ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সরকারের বিরুদ্ধে বেজায় চটেছে সে দেশের যুবসমাজ। এবার তা আন্দোলনের আকার নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক।
সূত্রের খবর, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের। এমনকি চীনপন্থী তিনি। এই নিয়ে ক্ষোভে ফুঁসছিল মেক্সিকোর ‘জেন-জি’। গত ১ নভেম্বর উরুয়াপনের মেয়র কার্লোস মানজো খুনের ঘটনায় সেই আগুনে ঘি ঢালার কাজ করল। শনিবার রাস্তায় নামে সে দেশের যুবসমাজ। প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় তাঁরা। স্লোগান ওঠে, ‘কার্লোসকে হত্যা করেছে সরকার।‘
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে বিক্ষোভকারীরা। এরপর সাংবাদিক সম্মেলন করে মেক্সিকো সিটির নিরাপত্তা সচিব পাবলো ভাজকোয়েজ জানান, সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন। এর মধ্যে ১০০ জন পুলিশকর্মী ও ২০ জন সাধারণ মানুষ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ২০ জনকে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের