নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ফের গণধর্ষণের শিকার আদিবাসী নাবালিকা। মল্লারপুরে আদিবাসী নাবালিকার ওপর নৃশংস অত্যাচারের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মেলা থেকে ফেরার পথে কিশোরীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনায় তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে এক আত্মীয়ের সঙ্গে স্থানীয় একটি মেলা থেকে ফিরছিলেন নির্যাতিতা নাবালিকা। অভিযোগ, সেই সময় কয়েক জন যুবক তার পথ আটকায়। এরপরেই, ওই কিশোরীকে টেনেহিঁচড়ে রাস্তার পাশের জঙ্গলে তুলে নিয়ে যাওয়া হয়। জঙ্গলের মধ্যেই কিশোরীর উপর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিশোরীর সঙ্গে থাকা আত্মীয় ছুটে গিয়ে স্থানীয়দের খবর দেন। ধর্ষণের পর অভিযুক্তরা কিশোরীকে জঙ্গলে ফেলে রেখেই পালিয়ে যায়। রাতেই স্থানীয়দের সহায়তায় জঙ্গলে তল্লাশি চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়।
ঘটনায় আদিবাসী নাবালিকার পরিবারের পক্ষ থেকে মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠায়। সমগ্র জঙ্গল সহ আশেপাশের এলাকায় রাতভর অভিযান চালিয়ে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম - সমাপ্ত কোনাই, অরিন্দম সৌরেন, শুভজিৎ ঘোষ, বনমালি ঘোষ, সুজিত ঘোষ ও অভিজিৎ ঘোষ।
মঙ্গলবার ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হয়। এদিন আদালত চত্বরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, 'কয়েক মাস আগেও রামপুরহাটে এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটে। আর এবার মল্লারপুরে। আমরা চাই দোষীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। ওখানে যেমন সুষ্ঠ ভাবে তদন্ত চলছে এই ঘটনারও সঠিক তদন্ত হওয়া উচিত। আর দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। তা নাহলে এই ধরনের অপরাধ দিনের পর দিন বেড়েই যাচ্ছে।'
ঘটনা প্রসঙ্গ স্থানীয় বিজেপি নেতা বলেন, ' আদিবাসী নাবালিকার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। বিরাজের মুখ্যমন্ত্রী ধর্ষণের জন্য রেট বেঁধে দেয় সেই রাজ্যে তোর ধর্ষণ বাড়বেই। লক্ষীর ভান্ডারে ১০০০ টাকা দিয়ে মেয়েদের ধর্ষণ করাবে সেটা বাংলার মেয়েরা মেনে নেবে না। পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি তাদেরকে সমস্ত রকম ভাবে আইনি সহায়তা আমরা করবো। এই ঘটনার শেষ দেখে ছাড়বো।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের