নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে সৃষ্ট নজিরবিহীন বিশৃঙ্খলা এবার পৌঁছল আদালতের দোরগোড়ায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া অশান্তি ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
গত ১৩ ডিসেম্বর, শনিবার বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর কার্যত দুঃস্বপ্নে পরিণত হয় হাজার হাজার ফুটবলপ্রেমীর কাছে। যুবভারতী স্টেডিয়ামে মেসির এক ঝলক দেখার আশায় সাধারণ দর্শকরা সাধ্যের বাইরে গিয়ে চড়া দামে টিকিট কাটেন। কিন্তু নির্ধারিত সময়ে মেসি মাঠে প্রবেশ করলেও তাকে ঘিরে ভিআইপি ও প্রভাবশালীদের অতিরিক্ত ভিড়ের জেরে দর্শকদের চোখে পড়েনি প্রিয় ফুটবল তারকা। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে দর্শকরা। দামী টিকিট থাকা সত্ত্বেও মেসিকে দেখতে না পেয়ে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে যুবভারতী জুড়ে।
এই বিশৃঙ্খলার দায় আয়োজক সংস্থার ওপর পড়তেই উদ্যোক্তা শতদ্রু দত্তকে নিয়ে শুরু হয় টানাপোড়েন। ঘটনার পর তিনি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দমদম বিমানবন্দর থেকে পুলিশের হাতে আটক হন। পরে সিআইএসএফের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে শতদ্রু দত্ত ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।
এদিকে, রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিটের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আলাদা একটি মামলা দায়ের হয়েছে। যার শুনানি চলতি সপ্তাহেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হতে পারে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের