নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার পর রাজ্য রাজনীতিতে বড় সিদ্ধান্ত। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রশাসনিক রদবদল ঘটল।
যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ঘটে যাওয়া বিশৃঙ্খলার দায় স্বীকার করে আগেই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তিনি জানান, গত ১৩ ডিসেম্বর মেসির কলকাতা সফরের দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি ক্রীড়ামন্ত্রীর দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি চান।
অরূপ বিশ্বাসের সেই আবেদনকে মর্যাদা দিয়ে তার অব্যাহতির আবেদন স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব নিজেই সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী হিসেবে তিনি বহাল থাকছেন। ফলে ওই দফতরের কাজ আগের মতোই পরিচালনা করবেন তিনি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা