নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেসির সফরকে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার তদন্তে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের উপর চাপ আরও বাড়াল পুলিশ। দুবার তলব সত্ত্বেও হাজিরা না দেওয়ায় এবার তাকে তৃতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। আদালতের রক্ষাকবচ থাকলেও তদন্ত প্রক্রিয়া থেকে রেহাই পাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী।
মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে সংগঠন, টিকিট ব্যবস্থাপনা এবং একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করা হয়। কিন্তু আগের দুবার নোটিশের পরও তিনি হাজিরা দেননি বলেই খবর। এদিকে, এই মামলায় ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে সাময়িক স্বস্তি পেয়েছেন অরূপ বিশ্বাস।
আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ১৭ আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনও কঠোর বা গ্রেফতারিমূলক পদক্ষেপ করা যাবে না। তবে একইসঙ্গে আদালত এও নির্দেশ দিয়েছে যে, তদন্তকারী সংস্থা আইন মেনে নোটিশ পাঠালে তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে এবং সেই নোটিশের ভিত্তিতে হাজিরা দিতে হবে অরূপকে।
শনিবার সেই নির্দেশ মেনেই আলিপুর থানার মাধ্যমে অরূপ বিশ্বাসের কাছে নতুন নোটিশ পৌঁছে দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অন্যদিকে, এই মামলার আবহে তার ভাই স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন। ফলে গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি
মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ
বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...