নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজ্যের রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। বছর শেষের মাসেও মুখোমুখি সংঘাত অব্যাহত তৃণমূল ও বিজেপির। সোমবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কঠোর প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে রাজনৈতিক লড়াই এখন 'অন্তিম পর্যায়ে' এসে পৌঁছেছে। তার বক্তব্য, ' আর চার-পাঁচ মাস এই লড়াই হবে। আর বেশি দিন লড়াই দিতে হবে না।' এরপরেই নন্দীগ্রামে অভিষেকের প্রার্থী হিসেবে দাঁড়ানো নিয়ে কটাক্ষের সুর চড়ালেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ' আমি ভাইপোর কথার উত্তর দেব না। ভাইপো যার আলোয় আলোকিত সেই পিসিকে আমি হারাবো।'
মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে শুভেন্দু অধিকারী বলেন, ' আমি চাই মমতা ভবানীপুর ছেড়ে, মেটিয়াবুরুজ যাবেন না। মেটিয়াবুরুজ গেলে মিম বা আইএসএফ-কে দায়িত্ব নিতে হবে, আমি পারবো না তো, ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো।' আর শুভেন্দুর এই মন্তব্য ফের একবার শোরগোল ফেলেছে বঙ্গ রাজনীতিতে।
যদিও পাল্টা জবাব দিতে ছাড়েনি শাসক শিবির। শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাবে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার ক্ষমতা, শুভেন্দু অধিকারী কেন , অমিত শাহ - মোদিজিরও নেই। আমাকে হারানোর ক্ষমতা এই বিজেপির টোটাল পার্টিটার নেই। কংগ্রেসের নেই, সিপিএম এর নেই। গর্ব করে বলছি। তার কারণ, মানুষের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেন। তাই মানুষ আমাদের আশীর্বাদ করবে। সব জায়গায় আলো নিভিয়ে নন্দীগ্রাম করা যায় না। এটা কলকাতা এখানে এইসব হবে না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের