নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেট্রোর যাতায়াত আরও সহজ করতে ফের বড় পদক্ষেপ নিল মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় ও জনতার সুবিধার কথা মাথায় রেখে ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রুটে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। শুক্রবার এই বিষয়ক বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রো কর্তৃপক্ষ।
গত আগস্টে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুট চালু হওয়ার পর থেকেই যাত্রীসংখ্যা ক্রমবর্ধমান। অফিসগামী থেকে বিমানযাত্রী সবাই কম সময় ও ঝামেলাহীন যাত্রার আশায় এই রুটে মেট্রো ধরছেন। গত দু মাসে সেই ভিড় নজরে এসেছে কলকাতা মেট্রোরও। তাই আগামী ৩ নভেম্বর, সোমবার থেকে এই রুটে আরও বেশি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, সোম থেকে শুক্র মোট ১২০টি মেট্রো চলবে এই রুটে। নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী প্রথম মেট্রো সকাল ৭টা ১৮ মিনিটে, যা এতদিন ছিল সকাল ৭টা ৫৫-এ। বিমানবন্দর থেকে নোয়াপাড়া মুখী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে, যা আগে ছিল সকাল ৮টায়। দিনের শেষ মেট্রো মিলবে আরও দেরিতে নোয়াপাড়া থেকে রাত ৮টা ৫৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে রাত ৯টা ১৮ মিনিটে।
শনিবার পরিষেবাতেও বড় বৃদ্ধি। এতদিন ৪৪টি মেট্রো চললেও এখন থেকে হবে ৯২টি। পরিষেবা মিলবে সকাল ৭টা ১৮ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। রবিবারও ৪০টির বদলে চলবে ৭৮টি মেট্রো। এদিন প্রথম মেট্রো মিলবে সকাল ৯টা ১৮ মিনিটে নোয়াপাড়া থেকে এবং বিমানবন্দর থেকে সকাল ৯টা ৪০ মিনিটে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের