নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রাজ্য সরকার আলু সংরক্ষণের মেয়াদ বাড়াল এক মাস। এবার ৩০ নভেম্বরের বদলে ৩১ ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখা যাবে। তবে বস্তা পিছু সংরক্ষণের জন্য ভাড়া বাড়ানো হয়েছে ১০ টাকা ১১ পয়সা। অতিরিক্ত ভাড়া চাষী ও হিমঘর সংরক্ষণকারীদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাজ্য আলু ব্যবসায়ী কমিটি সূত্রে জানা গেছে , চলতি বছর অতিরিক্ত উৎপাদনের কারণে খোলা বাজারে জ্যোতি আলুর দাম ১৭ টাকা হলেও, হিমঘরে পাইকারি দাম ১০ টাকার মধ্যেই আটকে রয়েছে। ৯৭ টাকা হিমঘর ভাড়া দিয়ে সংরক্ষণ করেও অনেক চাষী লাভের মুখ দেখেননি। নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার বাধ্যবাধকতা থাকায় উদ্বেগের মধ্যে ছিল চাষী সহ ব্যবসায়ীরা। এখনও ১৩-১৪ শতাংশ আলু মজুত রয়েছে। ফলে সরকারি কর্তপক্ষের কাছে আবেদন জানালে সময় বাড়ানো হয়।

ঘটনা প্রসঙ্গে রাজ্য আলু ব্যবসায়ী কমিটির উপদেষ্টা বিভাস দে জানান, 'আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম হিমঘরের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য। মেয়াদ বৃদ্ধি স্বস্তি দিয়েছে ঠিকই, কিন্তু ভাড়া দ্বিতীয়বার বাড়ানো আমাদের হতাশ করেছে। এবছর আলু সঠিক মূল্যে বিক্রি হয়নি। ফলে চাষিরা এমনিই বড় লোকসানের মধ্যে রয়েছেন। সরকারের প্রতি আমাদের আবেদন, চাষীদের ওপর বাড়তি চাপ যাতে না দেওয়া হয়'।
হিমঘর কর্তৃপক্ষ তুষারকান্তি মুখার্জী জানান, 'ভাড়া বৃদ্ধি হওয়ার ফলে আমাদের মাসিক কারেন্ট বিলের খরচ মেটাতে অনেকটাই সাহায্য হবে। তবে ব্যবসায়ীদের আপত্তিটাও সঙ্গত। বাজারে আলুর দাম স্থিতিশীল রাখার দিকেও নজর দেওয়া জরুরি। সরকারের এমন সিদ্ধান্ত হওয়া উচিত যাতে চাষী, ব্যবসায়ী উভয়েই উপকৃত হন'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের