নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর পূর্তিতে ধনধান্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। একইসঙ্গে, এই প্রকল্পের ভবিষ্যৎ লক্ষ্যের কথাও বলেন তিনি।
সূত্রের খবর, ২০১৩ সালের ১৪ আগস্ট শুরু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প। বৃহস্পতিবার ১২ বছর পূর্তি উপলক্ষ্যে ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শশী পাঁজা সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, কন্যাশ্রীর সাফল্যের ফলে স্কুলছুটের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। সবুজসাথী প্রকল্প নিয়েও তিনি তথ্য তুলে ধরে বলেন, 'এতদিনে ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল বিতরণ হয়েছে, চলতি মাসে আবারও ১২ লক্ষ ছাত্র - ছাত্রীকে সাইকেল দেওয়া হবে। এখনও পর্যন্ত এই প্রকল্পে ৪ হাজার ৮০০ কোটি টাকা খরচ হয়েছে। বাংলায় ৯৩ লক্ষ মেয়ে কন্যাশ্রী পেয়েছে। আগামী বছর সেটা ১ কোটি হবে।'
পাশাপাশি, তিনি অভিভাকদের উদ্দেশ্যে বলেন, ' আপনাদের মেয়েদের বিয়ে দেবেন না । মেয়েরা নিজেরাই নিজেদের জীবন গড়ে নিতে পারে। ওদের আত্মনির্ভর হতে দিন। মেয়েরা ১৮ বছর হলে যেমন ২৫ হাজার টাকা পাচ্ছে তেমন বিয়ের সময়ও রূপশ্রী প্রকল্পে ২৫ হাজার টাকা পাচ্ছে। আপনারা অযথা চিন্তা করবেন না। মেয়েরা যেমন প্লেন চালাতে পারে তেমন দেশও চালাতে পারে। পারে না বলে কোনো শব্দ মেয়েদের অভিধানে নেই। মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিন।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের