নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গতকাল বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি নিয়ে কার্যত উত্তাল হয়ে উঠে সংসদ চত্বর। আর সেই নিয়ে মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ ও SIR ইস্যুতে কার্যত উত্তাল গোটা দেশ। আর এই নিয়ে গতকাল বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। সেখানে সাংসদরা যখন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কমিশনের দিকে যায় তখন দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে সাংসদদের পথ আটক করে। আর এই নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে আজ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ' শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে প্রায় ৩০০ জন সাংসদ নির্বাচন কমিশনের কাছে যাচ্ছিল কিন্তু সেটা যেতে দেওয়া হয়নি।'
তিনি আরও বলেন, 'ঐক্যবদ্ধ ভাবে মিছিল করে যাচ্ছিল কিন্তু তাদের যেতে দেওয়া হয়নি। মহিলা সাংসদদের জোর করে চুলের মুঠি ধরে হেনস্থা করা হয়। গতকালের ঘটনা সম্পূর্ণ ভাবে দিল্লির পুলিশের অতি সক্রিয়তা এবং বর্বরতা। এভাবে বিরোধীদের দমিয়ে রাখা যাবে না, প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দেওয়া হবে।'
তিনি স্মরণ করিয়ে দেন, ১০০ দিনের কাজের টাকা নিয়ে যন্তর মন্তরে বিক্ষোভের সময়ও দিল্লি পুলিশ ব্যাপক বাহিনী নামিয়ে বিশেষ করে মহিলা, তপশিলি ও জনজাতি জনপ্রতিনিধিদের অপমান করেছিল। তার মতে, গতকালের ঘটনা স্পষ্ট করে যে নির্বাচন কমিশনের কাছে বিরোধীদের মৌলিক প্রশ্নের কোনও উত্তর নেই।
অভিষেক প্রশ্ন তোলেন, 'তর্কের খাতিরে যদি নির্বাচন কমিশনের কথা মেনে নেই। যদি ভোটার লিস্টে গড়মিল থাকে, তবে সেই লিস্টে নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রীসহ পুরো কেন্দ্রীয় সরকারকেই পদত্যাগ করা উচিত।' তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলি যে রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে বিশেষভাবে জোর-জবরদস্তি করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের