নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সংসদে মহিলা সংরক্ষণ বিল ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। কেন্দ্রের প্রস্তাবিত সংশোধনী বিলকে সামনে রেখে বিরোধীদের অভিযোগ, আসল লক্ষ্য লোকসভার আসন পুনর্বিন্যাস। এই ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিলকে নীতিগতভাবে সমর্থন করলেও ডিলিমিটেশন প্রক্রিয়ার কড়া বিরোধিতা করেছেন।
কেন্দ্রীয় সরকার সংসদের বিশেষ অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করেছে। তার মধ্যে অন্যতম, মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের উদ্দেশ্যে সংবিধান সংশোধনী বিল। তবে বিরোধীদের দাবি, এই বিলকে সামনে রেখে লোকসভার আসন সংখ্যা বাড়ানো এবং জনগণনার আগেই পুনর্বিন্যাস করার চেষ্টা চলছে।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ' ডিলিমিটেশন বিল আর মহিলাদের সংরক্ষণ বিল একসঙ্গে নিয়ে আসতে চাইছে। ডিলিমিটেশনকে আমরা সমর্থন করি না। দেশটাকে আপনারা টুকরো টুকরো করতে চাইছেন। ডিলিমিটেশনের আড়ালে বঙ্গভঙ্গের পরিকল্পনাও রয়েছে। এই চক্রান্ত আমরা মানি না।'
তিনি আরও বলেন, ' আমাদের এখানে পুরসভা ও পঞ্চায়েতে ইতিমধ্যেই ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে। লোকসভাতেও আমাদের ৩৭ শতাংশ মহিলা সাংসদ রয়েছেন। মহিলা বিলকে আমরা পূর্ণ সমর্থন জানাই, কিন্তু তার সাথে অন্য কোনো অভিসন্ধি আনতে যেয়ো না।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের