নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করল বিজেপি সরকার। নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন গ্রহণ করা হবে এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের কাজও করবে প্রশাসন।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া। প্রাথমিকভাবে টানা ৯০ দিন ধরে চলবে এই কর্মসূচি। পাশে ছিলেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রীর কথায়, 'একদিনে সবাই ফর্ম ফিলআপ করতে পারবেন না। তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন।'
শুভেন্দু অধিকারী আরও জানান, বর্তমানে প্রায় ২ কোটি ২০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। তবে বেআইনিভাবে প্রায় ৩০ লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় রয়েছেন বলেও দাবি করেন তিনি। সরকারি নির্দেশিকা অনুযায়ী, যারা আয়কর দেন, সরকারি বা সরকার পোষিত চাকরিতে রয়েছেন কিংবা অভারতীয় হিসেবে চিহ্নিত তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। বাকি উপযুক্ত মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, অন্নপূর্ণা যোজনা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। তবে নতুন প্রকল্পে টাকা ঢোকা শুরু হলে পুরনো প্রকল্পের পরিষেবা বন্ধ হয়ে যাবে। আগামী ২ জুনের মধ্যে ফর্ম পূরণ করা গেলে ৩ জুন থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলেও জানান তিনি। এই প্রকল্প বাস্তবায়নে মুখ্যসচিব, অর্থসচিব, জেলাশাসক, বিডিও, পুর কমিশনার থেকে আধার পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও অংশ নেবেন।
শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, একইসঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প প্রকল্পের রেজিস্ট্রেশন ও পোর্টালে নাম নথিভুক্তকরণের কাজও শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া শুরু হতে পারে। তবে সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকবে এবং কেউ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের