নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই নারী নিরাপত্তা-সহ পুর পরিষেবায় গতি আনতে একগুচ্ছ পদক্ষেপ করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। মহিলা ও শিশুদের সুরক্ষায় এবার বিশেষ ‘ইন্টিগ্রেটেড হেল্পলাইন’ ব্যবস্থা চালু করা হচ্ছে। একইসঙ্গে শহরের যত্রতত্র ছড়িয়ে থাকা বেআইনি পার্কিং রুখতেও কঠোর বার্তা দিয়েছেন তিনি। নতুন সরকারের এই সিদ্ধান্তে প্রশাসনিক স্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার এই ঘোষণা করেন অগ্নিমিত্রা পল। বর্তমানে পৃথক কোনো মহিলা হেল্পলাইন নম্বর না থাকায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে চাইল্ড হেল্পলাইনকেই ব্যবহারের নির্দেশ দিয়েছেন নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ মন্ত্রী। ভবিষ্যতে এই দুটি পরিষেবাকে একত্রিত করে একটি শক্তিশালী কল সেন্টার গড়ে তোলা হবে। বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতিটি মণ্ডলে মহিলা পুলিশ স্টেশন ও ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’ তৈরির কাজও পর্যায়ক্রমে শুরু হবে। অন্যদিকে, পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পেয়ে তিনি স্পষ্ট করেছেন যে, শুধুমাত্র অনুমোদিত এলাকাতেই পার্কিং করা যাবে। ভুয়ো বিল দেখিয়ে টাকা তুললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।
অগ্নিমিত্রা পল জানান, ‘আমরা নারী ও শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। একটি সুসংহত ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ যেন সরাসরি দফতরে নিজেদের অভাব-অভিযোগ জানাতে পারেন, তার জন্যই এই কল সেন্টার তৈরির পরিকল্পনা। সরকারি এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি বেআইনি পার্কিং থেকে তোলাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও শহরের সুষ্ঠু পরিকাঠামো বজায় রাখাই আমাদের সরকারের প্রধান লক্ষ্য’।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের