নিজস্ব প্রতিনিধি , হাওড়া - অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের খাবারে পোকা। ঘটনাটি ঘটে জগৎবল্লভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর দিঘীরপাড় এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনার কথা জানতে পেরে বুধবার তীব্র প্রতিবাদে সামিল হন অভিভাবকরা।
সূত্রের খবর , হাওড়ার জগৎবল্লভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর দিঘীরপাড় এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সকালে মিড ডে মিলের খিচুড়ি খেতে গিয়ে দেখা যায় খাবারের মধ্যে রয়েছে পোকা। ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে মিড ডে মিলের রাধুনী স্বপ্না মালিক জানান , চাল ভালোভাবে না দেখেই তিনি রান্না করেছিলেন। যেকারণে খিচুড়ির মধ্যে পোকা বেরিয়ে আসতে দেখা যায়। অন্যদিকে , অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা প্রথমে বিষয়টি সম্পূর্ন অস্বীকার করেন। তবে পরবর্তীতে তিনিও খিচুড়িতে পোকা থাকার কথা স্বীকার করেনেন।
এদিন অভিভাবকরা অভিযোগ করেন , বিদ্যালয়ে মোট ১৪০ জন শিশু পড়াশোনা করে। ফলে এমন খাবার খেলে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। এরপর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন তারা। অভিভাবকদের প্রশ্ন— “খাবারে পোকা মিশে গেলে তার দায় কে নেবে?” ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অভিভাবকরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
ঘটনা প্রসঙ্গে মিডি ডে মিলের রাঁধুনি স্বপ্না মালিক জানান , ''আমি চালটা ধোঁয়ার সময় লক্ষ্য করিনি যে চালে পোকা আছে। এরপর বাচ্চারা আমায় এসে দেখায় পোকাটা। কিন্তু তখন আমাদের কিছু করার ছিলোনা। এরপর অভিভাবকরা বিক্ষোভ করেন। এই ভুল আমাদের আর কখনো হবে না।''
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের