নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনে কড়াকড়ির বার্তা দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার সরকারি আধিকারিক ও কর্মচারীদের জন্য জারি হল কঠোর নতুন নির্দেশিকা। সংবাদমাধ্যমে মন্তব্য করা, প্রশাসনিক তথ্য প্রকাশ, এমনকি কোনও মিডিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রেও লাগবে সরকারি অনুমতি। নবান্নের এই নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা।
বুধবার মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সই করা একটি বিস্তারিত সার্কুলার রাজ্যের সমস্ত দফতর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বশাসিত সংস্থাগুলির কাছে পাঠানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত এই নির্দেশিকা কার্যকর করতে হবে এবং অধীনস্থ সমস্ত কর্মীদের তা জানাতে হবে। নবান্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীদের সংবাদমাধ্যমে মন্তব্য, সামাজিক মাধ্যমে মতামত প্রকাশ এবং প্রশাসনিক তথ্য বাইরে চলে যাওয়ার একাধিক অভিযোগ সামনে আসার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আইএএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস আধিকারিকদের পাশাপাশি সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পুর নিগম, বোর্ড এবং স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মচারী সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে পারবেন না বা কোনও মিডিয়া প্রোগ্রামে অংশ নিতে পারবেন না।
এছাড়াও সরকারি নথি, প্রশাসনিক তথ্য বা কোনও গোপন কাগজপত্র সংবাদমাধ্যমে সরবরাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সরকারের অনুমতি ছাড়া কোনও কর্মচারী সংবাদপত্র বা সাময়িকীতে লেখালেখি, সম্পাদনা কিংবা সম্প্রচার মাধ্যমেও বক্তব্য রাখতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, সরকারি কর্মচারীদের কেন্দ্র বা রাজ্য সরকারের নীতি নিয়ে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের