নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক ময়দানে বিজেপির তারকা প্রচারকদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। সেই আবহেই মহানগরীতে পা রাখলেন বিজেপির ‘তারকা প্রার্থী’ কঙ্গনা রানাউত। শহরে এসেই কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন তিনি। আর তারপরই রাজনৈতিক বার্তায় তৃণমূলকে তীব্র আক্রমণ শানান।
কলকাতায় পৌঁছে প্রথমে কালীঘাট মন্দিরে যান কঙ্গনা রানাউত। গেরুয়া পাড়ের গোলাপি শাড়ি পরে, হাতে পুজোর সামগ্রী নিয়ে ভক্তিভরে দেবীর আরাধনা করেন তিনি। তার এই মন্দির দর্শন ঘিরে কৌতূহল তৈরি হয় সাধারণ মানুষের মধ্যেও। পুজো দেওয়ার পর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী সুরে কঙ্গনা বলেন, ' বাংলার মানুষ ঠিক করে ফেলেছেন। এটা ধরে নিয়ে চলুন যে বিজেপিরই সরকার আসছে এখানে। বিশেষ করে বাংলার মহিলা, বাংলার মেয়েরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।'

এদিনের বক্তব্যে মহিলাদের নিরাপত্তার ইস্যু সামনে এনে তৃণমূল সরকারকে আক্রমণ করেন কঙ্গনা। তিনি অভিযোগ করেন, ' এখানে মেয়েদের সঙ্গে যে অন্যায় হচ্ছে, বলা হচ্ছে, ক্ষতিপূরণ নিয়ে নাও। কিন্তু ধর্ষণ বন্ধ হবে না। এভাবে কথা বলা হচ্ছে! যে ডাক্তাররা নাইট ডিউটি করেন, তাদের দুর্দশা দেখেছে গোটা দেশ। দেশ দুঃখিত যে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না।'
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে নিশানা করে কঙ্গনা বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়ের রাস্তা থেকে সরে গেছেন। এবারের নির্বাচনে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।' রাজনৈতিক ভাষণে কঙ্গনার আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট করে দেয়, নির্বাচনী প্রচারে শুধু জনপ্রিয়তা নয়, তীব্র রাজনৈতিক বার্তাও দিতে প্রস্তুত বিজেপির এই তারকা মুখ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের