নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একদিকে রাজ্যজুড়ে SIR নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই আবহে নতুন করে ফের মাথাচাড়া দিয়ে উঠলো শেখ শাহজাহান মামলা। বুধবার শাহজাহান মামলার প্রধান সাক্ষীর ওপর হওয়া হামলার ঘটনা বঙ্গ রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলেছে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে শাজাহানের দিকে খুনের অভিযোগ তোলা হয়েছে। অপরদিকে, সরাসরি শাসক দলকেই নিশানা করছে গেরুয়া শিবির।
বুধবার সকালে বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহান মামলায় সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলা ঘোষ, তার ছেলে সত্যজিৎ ঘোষ সঙ্গে ছিলেন তাদের গাড়ির চালক। বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে ও তাদের গাড়ি চালকের। অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রধান সাক্ষী ভোলা ঘোষ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে।
ঘটনায় কটাক্ষের সুর চড়িয়েছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শাসক দলকে নিশানা করে বলেন, ' দিনের পর দিন রাজ্যে যা ঘটনা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তা হিন্দি সিনেমাকেও হার মানাবে। সিনেমাতে দেখা যায় ভিলেনরা সাক্ষীদের গাড়ি চাপা দিয়ে মেরে দিচ্ছে, এখন সেই ঘটনা বাংলার রাস্তায় নেমে এসেছে। ভোলা ঘোষ যিনি প্রধান সাক্ষী তাকে মারার জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছিল। গাড়িতে যে আরও দুজন ছিলেন তারা তৃণমূল নেতা ও শেখ শাহজাহানের কাছের লোক পুলিশ তাহলে কি করছে?'
সুকান্ত মজুমদার আরও বলেন, ' এই ঘটনার জন্য সম্পূর্ণ ভাবে মমতা ব্যানার্জি দায়ী। পুলিশের কাছে এই বিষয়ে কোনো তথ্য ছিল না তাহলে রাজ্যের পুলিশ করছে কি? নাকি পুলিশও এর সঙ্গে জড়িত সেটা তদন্ত হওয়া উচিত। মহামান্য আদালতের কাছে আমরা আর্জি করব এই ঘটনার সঙ্গে পুলিশ জড়িত কিনা সেটা যেন সঠিকভাবে তদন্ত হয়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের