নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ৪ মে রাজ্যে পালাবদল ঘটেছে। ১৫ বছরের তৃণমূল জামানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর দল সিংহাসনচ্যুত হতেই কার্যত ভেঙেচুড়ে ছারখার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই দলের বিরুদ্ধে মুখ খুললেন শান্তনু সেন। আরজি কর কাণ্ডের হুইসেল ব্লোয়ার হওয়ায় দল থেকে সাসপেন্ড করা হয় তাকে। মুখপাত্র পদ ছাড়ার পর ফের একবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শান্তনু সেন।
একসময় আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হতে হয়েছিল শান্তনু সেনকে। যদিও পরবর্তীতে আবার তাকে দলের মুখপাত্র পদে ফিরিয়ে নিয়ে আসা হয়। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মুখপাত্র পদ ছাড়েন শান্তনু সেন। শুধু তাই নয় , আরজি কর কাণ্ডের ফাইল খোলার পর ফের একবার সেই ঘটনা নিয়ে সরব হয়েছেন তিনি। তার বক্তব্য, 'এতদিন মেয়ের জন্য চুপ করে ছিলাম। কিন্তু এখন দরকার পড়লে সব তথ্য প্রমাণ দিয়ে সরকারকে সাহায্য করতে পারি।' শুক্রবার আই.এম.এর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে অয়োজিত অনুষ্ঠানে এসে তৃণমূলের এই দূরাবস্থা নিয়ে মুখ খুললেন শান্তনু সেন।
তিনি বলেন, ' মানুষের রায়কে মেনে নিতে হবে, ২০১১ সালে জিতে বলবো মানুষের রায়ে জিতেছি , ২০১৬ সালেও বলবো মানুষের রায়ে জিতেছি। কিন্তু ২০২৬ সালে হেরে বলবো মানুষের রায় মানছি না , এটা হয়না। নির্বাচনের কাউন্টিং পদ্বতি নিয়ে কোনো প্রশ্ন থাকতেই পারে তার জন্য আদালত আছে কিন্তু মানুষের রায়কে মেনে নিতে হয়। মানুষ মেনে নিয়েছে তৃণমূলের এমন কিছু কাজ আছে যেগুলো মেনে নেওয়া যায়না। এমন অনেক মানুষ ছিল আমার মতন যারা দলের কিছু ব্যাপার নিয়ে মুখ খুলেছিল এবার যাদের বিরুদ্ধে বলা হয়েছিল তাদের কোনো কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে যারা সতর্ক করেছিল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হত।'
শান্তনু সেন আরও বলেন, ' ত্রাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে তৃণমূল। কিন্তু এতো তাড়াতাড়ি দলটা ভাঙার কথা ছিল না। মানুষের রায়কে মেনে না নেওয়া। আর একটা উদ্ধত্ত ও অহঙ্কার তো কাজ করেই। যে ঘরটা ৬ মাসে ভাঙার ছিল সেটা ১ মাসেই ভেঙে যাচ্ছে। ভাঙা দলের ওপর আবার ঘা দেওয়া এটা ঠিক না।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের