নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুপ্রিম নির্দেশে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশের পর থেকে রীতিমতো শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। অযোগ্যের পর যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এবার বিধানসভা মুখী যোগ্য চাকরিহারা শিক্ষকরা। অধিবেশন শেষে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, সোমবার থেকে বাংলা - বাঙালির অত্যাচার নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু হয়। চাকরিহারাদের পক্ষ থেকে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনার দাবি তোলা হয়। সেই দাবি নিয়ে সোমবার যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর, এই একই দাবিতে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস স্পিকার ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিও লেখেন। কিন্তু এখানেই থেমে থাকেননি তারা। নিজেদের হকের চাকরি ফিরিয়ে আনতে রীতিমতো মরিয়া যোগ্য শিক্ষকরা।
বৃহস্পতিবারও সেই একই চিত্র দেখা যায় বিধানসভা চত্বরে। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বিধানসভায় যান নিজেদের হকের দাবি পূরণ করতে। অধিবেশন শেষে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ' আমরা বলেছিলাম যোগ্য শিক্ষকদের জন্য সর্বদলীয় প্রস্তাব আনতে। কিন্তু তার আগেই বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দিয়েছে। ১৮০৬ জনই সব না আরও অনেক আছে সেখানে, মুখ্যমন্ত্রীর ভাইঝিও আছে সেখানে।'
তিনি আরও বলেন, ' পরীক্ষা দেওয়া নিয়ে আপনারা কি করবেন দেখুন। ১০ বছর পর আর পরীক্ষায় বসা যায়না। কিন্তু এই মমতা যতদিন না গদি ছাড়বে কোনো শিক্ষিত মানুষ চাকরিতে থাকতে পারবে না। মমতা প্রশ্ন চুরি করে আর ভাইপো টাকা তোলে। বিজেপি সরকার আসলে তারা যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের