নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহুতল আবাসনে ভোটকেন্দ্র গঠন নিয়ে রাজ্য রাজনীতিতে চলা টানাপোড়েনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি উপেক্ষা করে কমিশন জানাল, যেখানে ৩০০-র বেশি ভোটার রয়েছেন, সেই সব বহুতল আবাসনেই তৈরি হবে ভোটগ্রহণ কেন্দ্র। কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল।
নির্বাচন কমিশনের তরফে শুক্রবার জানানো হয়েছে, কলকাতা-সহ রাজ্যের সাতটি জেলায় মোট ৬৯টি বহুতল আবাসনে ভোটকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় ২টি, উত্তর কলকাতায় ৮টি, দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি, উত্তর ২৪ পরগনায় ২২টি, হাওড়ায় ৪টি, পূর্ব বর্ধমানে ৩টি এবং হুগলিতে ৫টি বহুতল আবাসনে বুথ স্থাপন করা হবে। কয়েকদিন আগেই বিজেপির নেতা রাহুল সিনহা ও শিশির বাজোরিয়ার তরফে বহুতল আবাসনে বুথ গঠনের দাবি জানানো হয়েছিল। কমিশনের এই সিদ্ধান্তকে বিজেপির দাবির সঙ্গে মিলিয়ে দেখছে তৃণমূল।
শাসক দলের বক্তব্য, নির্বাচন কমিশন কার্যত বিজেপির সুরেই কথা বলছে। তৃণমূলের কটাক্ষ, 'কমিশন যে বিজেপির বি-টিম, তা আবারও স্পষ্ট হয়ে গেল। সিইও-র দফতর বিজেপি পার্টি অফিসে সরিয়ে নিলেই হয়।' যদিও নির্বাচন কমিশনের দাবি, বহুতল আবাসনে বসবাসকারী ভোটারদের ভোটদানের সুবিধা বাড়াতেই এই পদক্ষেপ। ৩০০-র বেশি ভোটার থাকলে তাদের আর দূরের বুথে যেতে হবে না।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ৬৯টি আবাসন চিহ্নিত হলেও সংখ্যা আরও বাড়তে পারে। চূড়ান্ত তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পরিকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রীর আপত্তি উপেক্ষা করে কমিশনের এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে আরও সংঘাত তৈরি করেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের