নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের প্রশাসনিক হালচাল খতিয়ে দেখে এবার সরাসরি দিল্লির মঞ্চে বাংলার দাবি তুলে ধরতে প্রস্তুত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি। তার আগে রাজ্যের প্রতিটি দফতরের বর্তমান অবস্থা, প্রকল্পের অগ্রগতি সহ বিস্তারিত রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। ফলে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর তৎপরতা।
আগামী ১১ জুন দিল্লিতে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের আগে রাজ্যের বিভিন্ন দফতরের সচিবদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তিনি। জানা গেছে, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, গ্রামীণ উন্নয়ন থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নের বর্তমান অবস্থাও এই রিপোর্টে তুলে ধরতে বলা হয়েছে।
রাজ্যের প্রকৃত পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ চিত্র হাতে নিয়েই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চান মুখ্যমন্ত্রী। যাতে কেন্দ্রীয় প্রকল্প, আর্থিক সহযোগিতা এবং উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে কেন্দ্রের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা সম্ভব হয়। উল্লেখযোগ্যভাবে, অতীতে নীতি আয়োগের একাধিক বৈঠকে যোগ দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে আপত্তি জানিয়ে তিনি সেই বৈঠকগুলি বয়কট করেছিলেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যে একই জোটের সরকার থাকায় সমন্বয়ের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের