নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখ্যমন্ত্রীর নির্দেশে আন্তর্জাতিক নারী দিবসে রাজপথে নামলেন তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকেরা। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি ও কালো পোশাক পরে প্রতিবাদে সামিল হলেন তারা। নারী দিবসে এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাকে রাজনৈতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা করল তৃণমূল।
রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুবোধ মল্লিক স্কোয়ার এলাকায় জমায়েত করেন দলের মহিলা কর্মী ও সমর্থকেরা। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনেকেই কালো শাড়ি পরে মিছিলে অংশ নেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন থালা-বাসন ও খুন্তি বাজিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা। মিছিলের নেতৃত্বে ছিলেন দলের মহিলা নেত্রীরা, যার মধ্যে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
ধর্না মঞ্চেও এই প্রতিবাদের সুর শোনা যায়। সেখানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকী গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে সরব হন। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলেই দাবি করেন তৃণমূল নেতারা।
বিক্ষোভ মিছিল থেকে মন্ত্রী শশী পাঁজা বলেন, ' রান্না করবে কি করে মহিলারা। গ্যাসের দাম কোথায় বাড়িয়েছে এখন ১০০০ টাকা। মহিলারা কত সংগ্রাম করবে। কেন্দ্রের সরকার একের পর এক জিনিসের দাম বাড়িয়েই যাচ্ছে। প্রথমে জিনিসের দাম বৃদ্ধি তারপর সবজি, মশলাপাতি সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের