নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর গাড়ি তল্লাশির অভিযোগ ঘিরে শুরু হওয়া বিতর্কে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ভিভিআইপি গাড়ি তল্লাশি সংক্রান্ত নিয়ম নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন তিনি। এই ঘটনায় ভিভিআইপি নিরাপত্তা ও নির্বাচনী বিধি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
উত্তরবঙ্গ যাওয়ার পথে নিজের গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশির অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরের সভা থেকে তিনি প্রশ্ন তোলেন, কেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে একইভাবে তল্লাশি চালানো হয় না। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানান, ' এই ধরনের কোনো খবর নেই আমার কাছে । তবে ভিভিআইপিদের গাড়ি সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে সার্চ করতে পারেন না। ডিও, ম্যাজিস্ট্রেট বা কোন পদাধিকারী এই কাজ করতে পারেন।'
সিইও আরও জানান, ' কমিশনের গাইডলাইন রয়েছে, যদি কোনও সন্দেহজনক গাড়ি থাকে তাহলে সার্চ করা যাবে। যদি কোনও গাড়িতে সন্দেহজনক কিছু নিয়ে যাওয়া হচ্ছে এমনটা মনে হয়, সেক্ষেত্রে তো আর লিখিত অর্ডার করা হবে না। বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া যেতেই পারে।'
উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত একটি হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে, যেখানে তৃণমূলের অভিযোগ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গেও সিইও বলেন, বিষয়টি তার জানা নেই এবং বার্তার উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের