নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে আদালত অবমাননা মামলায় নতুন করে সামনে এল তৃণমূলের অন্দরের অস্বস্তির ইঙ্গিত। হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে দাঁড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে লড়বেন এই প্রশ্ন উঠতেই তৈরি হল জল্পনা। আদালত কক্ষেই কার্যত নির্বাক হয়ে পড়লেন বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একুশে জুলাইয়ের সমাবেশ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি চলছিল। সেই সময় শুনানি চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন। এরপরই আদালতের তরফে প্রশ্ন ওঠে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে লড়বেন? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কিছুটা ইতস্তত করতে দেখা যায় কল্যাণকে।
তখন আদালতের পর্যবেক্ষণ, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুল জারি করতে হতে পারে। এই ঘটনাকে ঘিরেই আবার সামনে এসেছে কল্যাণ ও অভিষেকের সম্পর্কের টানাপোড়েনের প্রসঙ্গ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের একাধিক নেতা প্রকাশ্যে বা পরোক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আইপ্যাকের কাজকর্মের সমালোচনা করলেও, রাজনৈতিক মহলের মতে, সেই আক্রমণের লক্ষ্য ছিলেন অভিষেকই।
পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় আইনজীবীর দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় ক্ষুব্ধ কল্যাণ স্পষ্ট জানিয়েছিলেন, তিনি আর অভিষেকের হয়ে কোনও মামলা লড়বেন না। শুক্রবারের আদালতের ঘটনাও সেই দূরত্ব এখনও পুরোপুরি না মেটার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের