নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভাষা সন্ত্রাস বিরোধী আন্দোলনে এবার নতুন মোড়। মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ ভেঙে দেয় সেনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খোদ মুখ্যমন্ত্রী নিজে। এই ঘটনার বিরুদ্ধে এবার পাল্টা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, ভিন্নরাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের অত্যাচারের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। ভাষা আন্দোলনের কেন্দ্রস্থল হিসেবে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে ‘ভাষা আন্দোলন’ মঞ্চ তৈরি করা হয়েছিল। প্রতি শনিবার ও রবিবার তৃণমূল নেতারা সেখানে রিলে অবস্থান করছিলেন। কিন্তু সোমবার দুপুরে মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ ভেঙে দেয় সেনা। এরপর ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ উগরে দেন মমতা।
তিনি স্পষ্ট অভিযোগ তোলেন, সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে বিজেপি। মমতার কথায়, 'ভাষা সন্ত্রাসের প্রতিবাদ আমরা চালিয়ে যাব। সেনার দোষ নেই, দোষ বিজেপির। আগামীকাল রাজ্যের প্রতিটি জেলা, ব্লক, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল হবে।'
সোমবার সেনার মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে পাল্টা কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,' মঙ্গলবার থেকে প্রতিটি জায়গায় আন্দোলন কর্মসূচি পালিত হবে। মেয়ো রোডের পরিবর্তে রানি রাসমণি রোডে এবার থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের