নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বৃহস্পতিবার I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি। ইডির অভিযানের মাঝেই লাউডন স্ট্রিটে I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
এদিন সাংবাদিক বৈঠকে রবিশঙ্কর প্রসাদ বলেন, “মমতার পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই জনগণ এর যোগ্য জবাব দেবে। স্বাধীন ভারতে এমনটা কখনও হয়নি যা কাল বাংলায় হল। এক বর্তমান মুখ্যমন্ত্রী প্রাইভেট সংস্থার অফিসে ঢুকে পড়লেন, যেখানে ইডি রেড চলছে, সেখানে ঢুকে পড়লেন এবং আধিকারিকদে হুমকি দিয়ে কাগজ ছিনিয়ে নিয়ে চলে এলেন।“
বিজেপি নেতার প্রশ্ন, “কয়লা দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি। I-PAC সংস্থা এবং তার প্রধান প্রতীক জৈনের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং সেই নিয়েই চলে এই তল্লাশি অভিযান। সেখানে কেন ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী? কেন ইডি আধিকারিকদের সঙ্গে বচসা করলেন? কেন পুলিশ আধিকারিকরা তাঁর সঙ্গ দিলেন? মমতাজি কামাল করে দিলেন। আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? ম্যাডাম, আপনার সঙ্গে ওই পরামর্শদাতা সংস্থার সঙ্গে আপনার কী লিঙ্ক? কয়লা দুর্নীতি মামলার তদন্ত নিয়ে আপনার এত সমস্যা কেন?”
তিনি আরও বলেন, “ওঁর আচরণ অমর্যাপূর্ণ, অসাংবিধানিক, দায়িত্বজ্ঞানহীন এবং লজ্জাজনক ছিল। গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছেন মমতা। মমতাজি তো প্রথমবার এমনটা করলেন, তা নয়। সারদা দুর্নীতির তদন্তের সময়ে রাজীব কুমারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করার কথা বলতেই তিনি ধরনায় বসে পড়েছিলেন। মমতার ইতিহাস অত্যন্ত দুর্ভাগ্যজনক। সন্দেশখালি, গরু চুরি, অনুব্রত মণ্ডলের মামলা, রেশন দুর্নীতি, বগটুইয়ের ঘটনা, হাঁসখালি ধর্ষণ মামলা, আলাপনা বন্দ্যোপাধ্যায়ের মামলা, নারদা দুর্নীতি, সবই তাঁর আমলে। তবে এদিনের ঘটনায় আমরা তাঁর তীব্র ভর্ৎসনা করছি। এটি আইনের চোখে একটি অপরাধ।“
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের