নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যতদিন যাচ্ছে তৃণমূলের ভাঙন যেন বেড়েই চলেছে। এই ভাঙা গড়ার খেলায় এবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা ব্যানার্জীর দীর্ঘদিনের সঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। আচমকা তার এই ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
নির্বাচনের পর থেকে মমতা ব্যানার্জীর গড়া সাধের তৃণমূল দলে ভাঙ্গন শুরু হয়েছে। বিধায়ক থেকে শুরু করে সাংসদ সকলেই একে একে মুখ ফেরাচ্ছে দল থেকে। শুধু তাই নয়, দলের অধিকাংশ বিধায়করা ভাগ হয়ে গেছে দুটি শিবিরে। একদল যারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে আরেক দল যারা কালীঘাট শিবির বলে নিজেদের পরিচয় দিচ্ছেন। শুক্রবার দলের প্রতীক ও সংগঠন নিয়ে লড়াই পৌঁছায় দলীয় কার্যালয় দখলের পর্যায়ে।
দলীয় সূত্রে জানা যায়, মেট্রোপলিটনের তৃণমূল ভবনকে কেন্দ্র করে চলা টানাপোড়েনের জেরে চন্দ্রিমা ভট্টাচার্যের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পরই অভিমান থেকে তিনি দলের সমস্ত সাংগঠনিক পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শুধু রাজ্য সভাপতির দায়িত্বই নয়, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সিগনেটরি হিসেবেও আর থাকছেন না তিনি।
চন্দ্রিমা ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। রাজ্যের স্বাস্থ্য, অর্থ ও আইন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলিয়েছেন তিনি। ভোটে পরাজয়ের পরও কালীঘাটের একাধিক বৈঠকে তাকে সক্রিয়ভাবে দেখা গেছিল। তবে সম্প্রতি নিউটাউনের একটি বৈঠকে তার ছেলে সৌরভের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। এরপর থেকেই তার অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের