নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কৃষ্ণনগরের সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা ঘিরে তৃণমূলের অন্দরে উঠল কানাঘুষো। জেলা নেতৃত্বের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনল বৃহস্পতিবারের জনসভা। মঞ্চে স্লোগান, দর্শক আসনে দাঁড়িয়ে প্রতিবাদ, অনুপস্থিতি সব মিলিয়ে শাসক দলের রাজনৈতিক অন্দরের টানাপোড়েন ফের সামনে এল।
দুপুর ১টা নাগাদ সভামঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। মঞ্চে তখন স্লোগান তুলছেন জেলা সভানেত্রী মহুয়া মৈত্র। স্লোগান থামতেই বক্তৃতা শুরু করেন মুখ্যমন্ত্রী। ঠিক সেই মুহূর্তেই দর্শকাসন থেকে উঠে দাঁড়িয়ে মমতাকে স্বাগত জানাতে জোর স্লোগান দিতে শুরু করেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি জয়ন্ত সাহা। তার ঘনিষ্ঠদের দাবি, মঞ্চে তাকে কোনো আসন বরাদ্দ না করায় এভাবেই প্রকাশ করেন ক্ষোভ।
মমতা ইশারা করে তাকে বসতে বললেও পুরো সভাজুড়ে দাঁড়িয়ে থাকেন জয়ন্ত। জেলা রাজনীতির দুই প্রান্তে অবস্থানকারী মহুয়া মৈত্র ও জয়ন্তের দ্বন্দ্ব যে এখনও জিইয়ে আছে, তা প্রকাশ পায় জনসমক্ষে। এদিন সভায় অনুপস্থিত ছিলেন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যও। তিনি দাবি করেন অসুস্থতার কারণে যেতে পারেননি, যদিও দলীয় অন্দরে গুঞ্জন শীর্ষ নেতৃত্ব আগেই জানিয়েছিল যে তাকে মঞ্চে উঠতে দেওয়া হবে না।
এদিকে সভার ভিড়ে তৃণমূলের তিন মহিলা কর্মীর সোনার হার ছিনতাইয়ের অভিযোগ ওঠে। সভা শেষের আগেই কিছু কর্মী-সমর্থক বাইরে বেরিয়ে যেতে শুরু করলে তাদের থামাতে মঞ্চ থেকে নেমে যান মহুয়া। মুখ্যমন্ত্রী প্রায় ৪০ মিনিটের প্রশাসনিক কর্মসূচি শেষ করে হেলিপ্যাড থেকে পায়ে হেঁটে সভামঞ্চে পৌঁছান, কিন্তু তার আগেই তৈরি হয়ে গিয়েছিল অসন্তোষের পরিবেশ।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের