নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - ইরানের ওপর আমরিকা ইজরায়েলের হামলা অব্যাহত। যুদ্ধ শেষ দাবি করার পরও থামছেনা ডোনাল্ড ট্রাম্প। বরং হামলা আরও জোরদার করেছে তারা। খামেনেই মৃত্যুর পর ইরানের সুপ্রিম লিডারের পদে বসেছেন তার পুত্র মোজতবা খামেনেই। যাকে মেনে নিতে নারাজ ইরানবাসী। তার মৃত্যু কামনাও করছেন অনেকে। এবার মোজতবাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুধু ইরানবাসী নয় মোজতবাকে মেনে নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্টও। ইরানকে পুরোপুরি গুড়িয়ে দিতে চাইছেন তিনি। হামলা পাল্টা হামলায় ক্ষতি হয়েছে ইরানের বেশি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন , মোজতবার বিষয়টিতে একেবারেই মানতে পারছিনা। ভীষণই অখুশি আমি।" এরপরেই হুমকির সূরে ট্রাম্প বলেন , "আমার মনে হয় না ওঁ শান্তিতে বাঁচতে পারবে।"
মঙ্গলবার সকাল থেকে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। খোমেনেইয়ের একটি স্কুলে সকালে ভয়ঙ্কর হামলা চালানো হয়। মঙ্গলবারই নাকি সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালাতে চলেছে আমেরিকা। এমনই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন , "আজ, আরও একবার, ইরানের অভ্যন্তরে আমাদের সবচয়ে বড় হামলা হতে চলেছে। সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু, সবচেয়ে বেশি আঘাত। গোয়েন্দা বিভাগ আরও নিখুঁত ও আগের চেয়েও ভালো।"
তবে এটা চালও হতে পারে আমেরিকার। কারণ গতকাল যুদ্ধ বন্ধের কথা জানিয়েও হামলা চালিয়েছে। তিনি বলেছিলেন , "আমার মনে হয় যুদ্ধ শেষ। আমরা এই যুদ্ধে ভালোমতোই সাফল্য পেয়েছি। ইরানের কাছে এখন নৌসেনা, বায়ুসেনা কিছুই নেই। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। যুদ্ধ যেভাবে শেষ হবে বলে মনে করেছিলাম তার অনেক আগেই জিতে গিয়েছি আমরা।"
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে ইরানের সেনা ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস পাল্টা হুমকি দিয়ে বলেন , "আমেরিকা ও ইজরায়েলের আক্রমণ অব্যাহত থাকলে তারা এই অঞ্চল থেকে এক লিটার তেলও রফতানি করতে দেবে না। আর মধ্যপ্রাচ্যের দখল ইরানের হাতে। তাই যুদ্ধ আমেরিকা নয় ইরান শেষ করবে।"
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা