নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় আর এক ধাপ এগোল নির্বাচন কমিশন। মঙ্গলেই প্রকাশ পেতে চলেছে বাংলার খসড়া ভোটার তালিকা। তার আগেই সোমবার বুথ লেভেল অফিসারদের হাতে পৌঁছে গেল খসড়া তালিকা। শেষ মুহূর্তে কোনও ত্রুটি না থাকে তা নিশ্চিত করতেই চলছে জোর প্রস্তুতি।
কমিশন সূত্রে জানা গেছে, নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে ইতিমধ্যেই বুথভিত্তিক খসড়া ভোটার তালিকা দেখতে পাচ্ছেন BLO রা। বুথ ধরে ভোটারদের নাম সেখানে অন্তর্ভুক্ত রয়েছে, যদিও এই তালিকা আপাতত শুধুমাত্র আধিকারিকদের জন্যই উপলব্ধ। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগে কমিশনের আধিকারিকরা একেবারে শেষ মুহূর্তে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখছেন। যাতে তালিকা প্রকাশের সময় কোনরূপ প্রযুক্তিগত বা প্রশাসনিক সমস্যা না দেখা দেয়।
খসড়া তালিকা প্রকাশের পর সাধারণ মানুষ অনলাইন ও অফলাইন দুভাবেই নিজেদের নাম যাচাই করতে পারবেন। দুপুরের পর থেকেই খসড়া তালিকা পৌঁছে যাবে সংশ্লিষ্ট বিডিও অফিসে। পাশাপাশি স্থানীয় BLO দের কাছেও থাকবে তালিকা, সেখান থেকেও ভোটাররা নাম যাচাই করতে পারবেন। অনলাইন মাধ্যমে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্ল্যাটফর্মেও তালিকা দেখার সুযোগ থাকবে।
কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই খসড়া তালিকায় মৃত, নিখোঁজ কিংবা যাদের ফর্ম সংগ্রহ করা যায়নি, তাদের নামও থাকতে পারে। এমনকি ডুপ্লিকেট নামও প্রাথমিকভাবে তালিকাভুক্ত থাকবে। তালিকা প্রকাশের পর যেসব নাম বা তথ্য নিয়ে আপত্তি কিংবা সন্দেহ উঠবে, তাদের শুনানির জন্য ডাকা হবে। এই শুনানি পরিচালনা করবেন কমিশন নিযুক্ত ERO ও AERO আধিকারিকরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের