নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মনোনয়ন জমা দেওয়ার আগে আইনি লড়াইয়ে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। ভোটের আগে এই পদক্ষেপ নতুন করে রাজনৈতিক তাৎপর্য তৈরি করেছে।
ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগেই সামনে এসেছে এক গুরুতর অভিযোগ। তার দাবি, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য পুলিশ তাকে জানাচ্ছে না। নির্বাচনী প্রক্রিয়ায় একজন প্রার্থীর জন্য ‘Form 26’ জমা দেওয়া বাধ্যতামূলক। এই হলফনামায় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে অপরাধমূলক রেকর্ড, সম্পত্তি, আয় ও দায় সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ করতে হয়। ফলে, মামলার নির্ভুল তথ্য না পেলে আইনি জটিলতায় পড়তে পারেন যে কোনও প্রার্থী।
এই প্রেক্ষিতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। উল্লেখ্য, চলতি বছর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তার কনভয়ে হামলার ঘটনায় পাল্টা মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আগে থেকেই তাকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল আদালত। তবুও একাধিক মামলা সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে না পাওয়ায় আইনি পথে সমাধান খুঁজছেন তিনি। এর আগেও ২০২৫ সালে হাইকোর্টের বিচারপতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চলা ১৫ টি মামলা খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, এই মামলাগুলি ভিত্তিহীন ছিল বা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল বলে প্রমাণিত হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের