নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আবহে আইনি পরিসংখ্যান ঘিরে নতুন তথ্য সামনে এল কলকাতা হাইকোর্টে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে বলে আদালতে জানাল পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ।
শুভেন্দু অধিকারী আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন। প্রথম দফায় নন্দীগ্রাম এবং দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তার বিরুদ্ধে রাজ্যে কতগুলি ফৌজদারি মামলা রয়েছে তার বিস্তারিত তথ্য জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেন।
এর আগে কলকাতা পুলিশ জানায়, তাদের অধীনে শুভেন্দুর বিরুদ্ধে ৭টি ফৌজদারি মামলা রয়েছে। শুক্রবার রাজ্য পুলিশের তরফে আদালতে জানানো হয়, তাদের নথি অনুযায়ী তার বিরুদ্ধে আরও ২৫টি মামলা রয়েছে। দুই রিপোর্ট মিলিয়ে দেখা যায়, বিরোধী দলনেতার বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের রিপোর্ট আদালতে জমা পড়ার পর মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের