নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্ট ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার মেসির মূর্তি নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। লেকটাউনে বসানো ৭০ ফুট উচ্চতার লিওনেল মেসির মূর্তির জমির মালিকানা ও অনুমতি নিয়ে তীব্র প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। হাইকোর্টের পর্যবেক্ষণে ফের চর্চার কেন্দ্রে উঠে এল মেসি–সংক্রান্ত আয়োজন ও উদ্যোগের বৈধতা।
যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত লিওনেল মেসির G.O.A.T India Tour অনুষ্ঠান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দর্শকদের ভিড় ও অব্যবস্থার জেরে ভাঙচুর হয় চেয়ার, মাঠে ছোড়া হয় চেয়ার ও জলের বোতল। এই ঘটনায় অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয় এবং বিষয়টি নিয়ে বর্তমানে হাইকোর্টে মামলা চলছে। এই মামলার শুনানির মধ্যেই নতুন করে উঠে এল লেকটাউনে বসানো লিওনেল মেসির বিশাল মূর্তির প্রসঙ্গ।
বিধায়ক সুজিত বসুর উদ্যোগে বসানো ওই ৭০ ফুটের মূর্তি নিয়ে আগে নানা সমালোচনা হলেও তিনি দাবি করেছিলেন, মেসি নিজে মূর্তিটি পছন্দ করেছেন এবং প্রশংসাও করেছেন। তবে এবার হাইকোর্টের নজরে আসে মূর্তিটি বসানোর জায়গা। বিচারপতি পার্থসারথী সেন স্পষ্ট প্রশ্ন তোলেন, 'কার জমিতে মেসির মূর্তি বসানো হয়েছে? সরকারি না কি ব্যক্তিগত? কোনও মন্ত্রী বা ব্যক্তি কি ব্যক্তিগত উদ্যোগে সরকারি জমিতে এমন কিছু করতে পারেন?'
এই প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, মন্ত্রী হিসেবে নয়, ব্যক্তিগতভাবে সুজিত বসু ওই মূর্তি বসিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে একটি স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। তবে আদালতের তরফে জমির বৈধতা সংক্রান্ত নির্দিষ্ট কোনও সদুত্তর মেলেনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের