নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মন্ত্রীদের চিকিৎসা খরচে লাগাম টানতে নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে এমনই নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবং তাদের পরিবারের নির্দিষ্ট সদস্যদের চিকিৎসা সংক্রান্ত বিশেষ সুবিধা দেওয়া হবে। রাজ্যের সরকারি হাসপাতালে তারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালে সেই খরচও বহন করবে রাজ্য সরকার। তবে রাজ্যের বাইরে কোনও হাসপাতালে চিকিৎসা করাতে চাইলে আগে থেকে অনুমোদন নিতে হবে। এই অনুমোদন দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
অনুমতি ছাড়া রাজ্যের বাইরে চিকিৎসা করালে সেই খরচ সরকারি ভাবে বহন করা হবে না বলেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অতীতে মন্ত্রীদের চিকিৎসা সংক্রান্ত বিল নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছিল। অনেক ক্ষেত্রে রাজ্যের বাইরে চিকিৎসা করানোর ফলে বিপুল খরচের বিল জমা পড়েছে, যা মেটাতে হয়েছে সরকারকেই। সেই কারণেই ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আনতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের