নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহারের ঘটনাকে ঘিরে কংগ্রেস - বিজেপি সংঘর্ষ বঙ্গ রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলেছে। কংগ্রেসের পক্ষ থেকে দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবার খিদিরপুরের সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সূত্রের খবর, শনিবার খিদিরপুরে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা আয়োজন করা হয়। সভায় যুব কংগ্রেসের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সভামঞ্চ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা নীতি নিয়ে কংগ্রেস নেতৃত্ব তীব্র সমালোচনা করেন। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস নেতা বলেন, ' বিজেপির আর নির্বাচন কমিশনের জন্য মানুষ বুঝে গেছে যে তারা তাদের মৌলিক অধিকার হারাচ্ছে। বিহার হাতছাড়া হতে চলেছে কারণ নেই রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যাচার প্রচার করা হচ্ছে।'
তিনি আরও বলেন, ' আমরা চাইছি তদন্ত হোক। কোথাও কখনো রাহুল গান থেকে প্রধানমন্ত্রী বিরুদ্ধে গালিগালাজ করতে শুনেছেন। রাহুল গান্ধী কখনো বলেনি যে এই ধরনের কাজ করেছে সে ঠিক করেছে। তিনি মানুষের স্বার্থে লড়াই করে। মোদি দেখছে যে রাহুল গান্ধীর সঙ্গে নৈতিক লড়াই করে জিততে পারছে না তাই এখন মিথ্যাচার প্রচার শুরু করেছে।'
একইসঙ্গে, রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রায় মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ' দিদি আর খোকাবাবু গেলে মোদি রেগে যাবে তাই ওনারা যাচ্ছেন না। আর মোদী রেগে গেলে দিদির চাপ বাড়বে তাই মোদিকে সন্তুষ্ট রাখার জন্য উনি যাননি। আর রাহুল গান্ধী থাকলে দিদির পাত্তা পাওয়া যাবে না। তাই এইসব কারণেই উনি যাননি।'
উল্লেখ, সম্প্রতি বিহারে কংগ্রেসের এক সভায় প্রধানমন্ত্রী ও তার মায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে বিহারে যেমন কংগ্রেস - বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে, তারই পাল্টা প্রতিচ্ছবি দেখা যায় কলকাতায়। শুক্রবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান সদনে কয়েকজন বিজেপি কর্মী সমর্থকেরা হামলা চালায়। কংগ্রেসের পোস্টারে আগুন লাগিয়ে দেওয়া থেকে শুরু করে রাহুল গান্ধীর ছবিতে কালিমালিপ্ত করতেও দেখা যায়। আর এই ঘটনার প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি গড়ে তোলা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের