নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঙালি হেনস্তা ইস্যুতে বিশেষ অধিবেশন ঘিরে উত্তাল পরিস্থিতি। অশান্তির মাঝেই বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তুললেন, চিৎকার করতে গিয়েই নরেন্দ্র মোদিকে ‘চোর’ বলে ফেলেছেন বিজেপি বিধায়করা। সেই দাবি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই বিজেপি বিধায়করা তীব্র হইচই শুরু করেন। তাঁদের স্লোগানবাজি চলাকালীনই বিস্ফোরক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি বিধায়করা চিৎকার করতে গিয়ে নিজেদের নেতাকেই ‘চোর’ বলে ফেলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, 'লজ্জা করে না, নিজেদের নেতাকে চোর বলছেন? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনারা চোর, চোর বলতে বলতে মোদি চোর বলে ফেলছেন। এটা বলবেন না। আমি ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করি।'
এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি নিজেও স্লোগান তোলেন, 'মোদি চোর, বিজেপি চোর, ভোট চোরের দল তোমরা।' তৃণমূল নেত্রীর কটাক্ষ, 'তোমরা মানুষকে অত্যাচার করো, লুটেরার দল। দেশের পরিবর্তন চাই। বিজেপি হঠাও, দেশ বাঁচাও।'
বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মমতা আরও বলেন, 'আগে যারা তৃণমূল করত, তারা এখন মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে। লজ্জা করে না। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের