নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৬ এর নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেল কেন্দ্র। ১০০ দিনের কাজের বকেয়া টাকার রায়ে হাইকোর্টের সিদ্ধান্তকে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, কেন্দ্রকে রাজ্যের ১০০ দিনের টাকা মিটিয়ে দিতে হবে। আর এই রায়কে যুগান্তকারী বলে আখ্যা দিলেন রাজ্যের পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম।
সূত্রের খবর, সোমবার দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে কেন্দ্রের দায় অস্বীকারের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গকে প্রাপ্য টাকা মিটিয়ে দিতেই হবে। এই রায় প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তৃণমূলের শিবিরে উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বারবার কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানানো হলেও, তিন বছর ধরে বকেয়া অর্থ আটকে রেখেছিল কেন্দ্র।
সুপ্রিম কোর্টের রায়কে যুগান্তকারী বলে আখ্যা দিয়ে ফিরহাদ হাকিম বলেন, ' আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি এতদিন ধরে লড়াই চালিয়ে গেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বাংলায় বিজেপি রাজনৈতিকভাবে লড়ে পারছে না। তাই মানুষের রুটিরুজি মারছে। সুপ্রিম কোর্টের রায় আজকে প্রমাণ করে দিয়েছি যে বিজেপি এতদিন ধরে যা করেছে সেটা অন্যায়। মানুষের রায়ের জয় হয়েছে।'
কেন্দ্রকে সরাসরি নিশানা করে ফিরহাদ হাকিম বলেন, ' মুখ্যমন্ত্রী কাউকে খালি পেটে রাখেনি। প্রায় ২ লক্ষ কোটি টাকা অগণতান্ত্রিকভাবে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এটা বিজেপির বাপের টাকা নয়। মানুষের ট্যাক্সের টাকা, এই টাকা দিতে মোদি বাধ্য। চা বিক্রি করে এতো টাকা হয়না। গনতান্ত্রিক ভাবে মানুষের জয় হয়েছে।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের