নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে শনিবার কার্যত বদলে যাচ্ছে কলকাতার ট্রাফিক চিত্র। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিকে কেন্দ্র করে শহরে কড়া নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জারি করা হয়েছে বিশেষ ট্রাফিক নির্দেশিকা।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই থাকবে নজিরবিহীন নিরাপত্তা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে প্রশাসন সূত্রে খবর। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি জারি করে জানান, প্রয়োজন অনুযায়ী শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ট্রাফিক নিয়ন্ত্রণের আওতায় রাখা হয়েছে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়ে সহ একাধিক রাস্তা। এ ছাড়াও শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ির প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, ওষুধ, দুধ, মাছ, ফল এবং শাকসব্জি বহনকারী গাড়িগুলিকে বিশেষ অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পার্কিং নিয়েও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, এজেসি বোস রোডের কিছু অংশ, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, কুইনসওয়ে এবং লাভার্স লেনের ধারে গাড়ি রাখা যাবে না। পরিস্থিতি অনুযায়ী দিনের মধ্যে আরও ট্রাফিক নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের