নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রধানমন্ত্রীর সভার আগে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর কলকাতায়। গিরিশ পার্ক এলাকায় বিজেপি সমর্থকদের মিছিল ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ইট-পাটকেল ছোড়া ও ভাঙচুরের ঘটনায় মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
ঘটনাটি ঘটে সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন এলাকায়, যেখানে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাসভবন রয়েছে। তৃণমূলের অভিযোগ, ব্রিগেডগামী বিজেপি সমর্থকদের একটি মিছিল ওই এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এরপরই তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ শুরু হয় বলে জানা যায়।
দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইট ছোড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনায় কয়েকজন আহত হন। ইটের আঘাতে রক্তাক্ত এক ব্যক্তিকে দ্রুত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের মাঝে পড়ে আহত হন উত্তর কলকাতা জেলা তৃণমূল সভাপতি তমোঘ্ন ঘোষ। শুধু তাই নয়, হামলার সময় বাড়িতে থাকায় সামান্য জখম হয়েছেন মন্ত্রী শশী পাঁজাও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। সংঘর্ষ থামাতে গিয়ে বউবাজার থানার ওসিও আহত হন বলে জানা গেছে। এই সংঘর্ষের জেরে কিছু সময়ের জন্য সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ অবরুদ্ধ হয়ে পড়ে এবং একাধিক গাড়ির কাচ ভেঙে যায়। ব্রিগেড সভার দিনেই শহরের বুকে এই সংঘর্ষ রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের