নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মোথাবাড়ি কাণ্ডে বড় সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। প্রথমে সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়ার কথা জানানো হলেও, পরে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ঘটনার তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। ফলে গোটা ঘটনার তদন্ত আরও বিস্তৃত পরিসরে হতে চলেছে।
মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও ও হামলার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পর কড়া অবস্থান নেয় নির্বাচন কমিশন এবং তদন্ত নিয়ে একাধিক আলোচনা শুরু হয়। প্রথমদিকে কমিশনের কলকাতা দফতর সূত্রে জানা যায়, সিবিআই তদন্ত করতে পারে। তবে পরে জাতীয় নির্বাচন কমিশন জানায়, এই ঘটনার তদন্তভার দেওয়া হচ্ছে NIA কে।
এর আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়েই দেওয়া হয়েছিল, প্রয়োজনে সিবিআই অথবা NIA যে কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো যেতে পারে এবং সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আদালত আরও নির্দেশ দেয়, যে সংস্থা তদন্ত করবে, তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। সাতজন জুডিশিয়াল অফিসারের উপর হামলার অভিযোগকে অত্যন্ত গুরুতর হিসেবেই দেখছে শীর্ষ আদালত। ফলে এই তদন্ত এখন জাতীয় স্তরেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ৬ এপ্রিল ঘটনার প্রাথমিক রির্পোট সুপ্রিম কোর্টে জমা দেবে NIA।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের