নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - চোখের জলে, পূর্ণ সম্মান, ধর্মীয় আচার মেনে মৃত হনুমানের শেষকৃত্য সম্পন্ন করলেন গ্রামের মানুষজন। সমাজ-মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত গড়ল ইন্দাস ব্লকের সিমুলিয়া দশরথবাটি গ্রামের বাসিন্দারা। একজন মানুষের মতোই সমস্ত রীতি মেনে সম্পন্ন করা হয় তার দাহসৎকার। শেষ মুহূর্তে অনেকেই আবেগ সামলাতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরেই একটি হনুমান এলাকায় ঘুরে বেড়াত। গ্রামের মানুষ নিজেদের মত করে তাকে খাবার দিত। রবিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে যায় হনুমানটি। এরপর গ্রামের যুবক শুভেন্দু পালিত নিজের কাঁধে করে হাসপাতালে নিয়ে গেলেও, প্রাণ রক্ষা হয়নি।

এরপর হনুমানের শরীরে নামাবলি জড়িয়ে, ফুলের মালা পরিয়ে, কপালে চন্দন লাগিয়ে হরি নাম সংকীর্তনের মধ্য দিয়ে পুরো গ্রাম পরিক্রমা করে তাকে সমাধিস্থ করা হয়। উপস্থিত ছিলেন নারী পুরুষ নির্বিশেষে গ্রামের প্রায় সকলেই। ভক্তি, আবেগ, শ্রদ্ধায় ভরে যায় পরিবেশ।
স্থানীয় এক বাসিন্দা জানান, 'হনুমানটি অনেকদিন ধরেই আসত, সবাই খুব ভালবাসতাম ওকে। ও মারা যাওয়ায় গ্রামবাসী অনেকে খুব কষ্ট পেয়েছে। তাই ওকে পূর্ণ সম্মানের সঙ্গে শেষ বিদায় জানিয়েছি। আগামী দিনে যেখানে সমাধি দেওয়া হয়েছে, সেখানে একটি হনুমান মন্দির তৈরি করার পরিকল্পনা রয়েছে আমাদের'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের