6a3f92f380295_Gallery_1782544804056
জুন ২৭, ২০২৬ দুপুর ০৪:৫৫ IST

মৃত্যু প্রায় ১০০০! ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলা, ধীরগতির উদ্ধারকাজ নিয়ে সরকারের ওপর রুষ্ট আমজনতা

নিজস্ব প্রতিনিধি , কারাকাস - ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের ধাক্কায় নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। বিপর্যয়ের জেরে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৯২০ ছাড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে জখম হয়েছেন ৩৩০০-রও বেশি নাগরিক। রাজধানী কারাকাস-সহ বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপ। এই চরম সংকটের মাঝেই প্রশাসনের উদ্ধারকাজের গতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.২। এরপর ৭.৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পের উৎসই ছিল ভূপৃষ্ঠের খুব অল্প গভীরে। ফলে কম্পনের অভিঘাত ছিল অত্যন্ত ভয়াবহ। রাজধানী কারাকাস-সহ একাধিক শহরে বহু বহুতল এবং আবাসন ভেঙে পড়ে। রাস্তার উপর জমে যায় ধ্বংসস্তূপ। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে।

উদ্ধারকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছেন। অনেকেই খালি হাতে কিংবা সাধারণ সরঞ্জাম নিয়ে নিখোঁজ আত্মীয়দের খোঁজ করছেন। ধসে পড়া ভবনের সামনে উদ্বিগ্ন পরিবারের সদস্যদের ভিড় দেখা যাচ্ছে। তাঁদের অভিযোগ, বিপর্যয়ের পর যত দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়া উচিত ছিল, বাস্তবে তা হয়নি। ফলে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা বহু মানুষের মূল্যবান সময় নষ্ট হয়েছে।

ভূমিকম্পের পরের পরিস্থিতির একাধিক ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, কারাকাসের উঁচু ভবনগুলি প্রবলভাবে দুলছে। আতঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন। কোথাও সম্পূর্ণ ভেঙে পড়েছে বাড়ি। কোথাও আবার ধসে পড়া কংক্রিটের স্তূপে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। যদিও এই সব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই এখনও প্রিয়জনদের খোঁজে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। বিবিসিকে এক মহিলা বলেন, 'আমি আমার দুই মেয়েকে খুঁজতে এসেছি। ওদের বয়স ২২ ও ২৩ বছর। এখনও কোনও খবর পাইনি'। অন্য এক তরুণী বলেন, 'আমার মনে হচ্ছে আমার ভাই বেঁচে আছে। আমি এখনও আশা হারাইনি'।

এদিকে উদ্ধারকারী দলগুলির আশঙ্কা, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান জোরকদমে চালানো হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও চিকিৎসা পরিষেবাও বাড়ানো হয়েছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে এখনও দীর্ঘ সময় লাগতে পারে।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের