নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ছাইয়ের স্তূপে স্বজনদের খোঁজ চালানো হচ্ছে। চারিদিকে স্বজনহারাদের হাহাকার। পোড়া মাংসের গন্ধ। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। নিখোঁজ কমপক্ষে ২৮। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মৃত্যুপুরী নাজিরাবাদে ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে নাজিরাবাদে যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে থাকেবন প্রায় ২০ জন বিজেপি বিধায়ক। এর আগে বুধবার গভীর রাত থেকে ভারতীয় ন্যায় সংহিতা ১৬৩ ধারা (পূর্বতন আইপিসি ১৪৪) জারি করেছে প্রশাসন। ফলে ঘটনাস্থলের আশেপাশের এলাকায় জমায়েত ও যাতায়াতের ওপর কড়া বিধিনিষেধ থাকবে।
থানায় নিখোঁজদের খোঁজ নিতে ভিড় জমাচ্ছেন পরিজনরা। অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক ডেকরেটার্স ও মোমো কোম্পানির মালিকরা। অবশেষে মঙ্গলবার রাতে গড়িয়ার এলাচি মোড় থেকে গ্রেফতার করা হয় ডেকরেটার্স সংস্থার কর্ণধার গঙ্গাধর দাসকে। ডেকরেটার্স ও মোমো কোম্পানির মালিকদের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর ধারায় মামলা ও স্বতঃপ্রণোদিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার রাত দেড়টা নাগাদ সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ–২ গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদে একটি ডেকরেটার্স সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশে থাকা মোমো তৈরির কারখানাও চলে যায় আগুনের গ্রাসে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের। এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের