নিজস্ব প্রতিনিধি , কাবুল - প্রবল বর্ষণ-সহ হড়পা বানের দাপটে বিপর্যস্ত আফগানিস্তান। দেশের একাধিক প্রদেশে নেমে এসেছে দুর্যোগ। এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৮০ জনের বেশি। নিখোঁজ শতাধিক মানুষ। ঘরবাড়ি, কৃষিজমি ও পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ।
গত কয়েক দিন ধরে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে টানা বৃষ্টি চলছিল। তার জেরেই একাধিক এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ক্ষতি হয় পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে। পারুন-সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। শত শত পরিবার ঘরছাড়া হয়েছে। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। বহু বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ভেঙে পড়েছে বাড়ি। কোথাও আবার কাদামাটির স্রোতে ভেসে গিয়েছে আস্ত জনপদ।
সোমবার ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করে তালিবান প্রশাসন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ২০-এ পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৮০ জন। অন্তত ১০০ জনের কোনও খোঁজ মিলছে না। তাঁদের সন্ধানে একাধিক এলাকায় জোরদার তল্লাশি চলছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধরা পড়েছে ধ্বংসের ছবি। ভয়াল স্রোত মুহূর্তে গ্রাস করছে ঘরবাড়ি। ভেঙে পড়ছে রাস্তাঘাট। বিচ্ছিন্ন হয়ে পড়ছে বহু এলাকা। আবহাওয়া দফতর জানায়, দেশের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ১০টিতে আরও ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা দফতরের মুখপাত্র ইউসুফ হাম্মাদ জানান, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিখোঁজদের খুঁজতে নামানো হয়েছে উদ্ধারকারী দল। দ্রুত গতিতে চলছে অভিযান। সরকারের তরফে নদীর তীরবর্তী ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, আগামী কয়েক দিনে আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সেক্ষেত্রে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের