নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মতুয়াদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্যে এবার আইনি জটে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা দীপঙ্কর সরকার। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি কৃষ্ণনগরের এক সভা থেকে মহুয়া মৈত্র মতুয়া সংঘকে উদ্দেশ্য করে মন্তব্য করেন। আর সেই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদ মন্তব্য করে বলেন, ' সারা বছর তৃণমূল, ভোটের সময় সনাতনী। এটা কী অঙ্ক ভাই?” তিনি অভিযোগ করেন, সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’-এ তফসিলি জাতি ও জনজাতির মহিলারা বেশি সুবিধা পাওয়া সত্ত্বেও মতুয়া অধ্যুষিত অনেক বুথে বিজেপিকে ভোট দেওয়া হয়েছে।' তার বক্তব্যে আরও শোনা যায়, 'কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা। কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে? তখন কী হয়?'
আর তার করা এই মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হলেন বিরোধী শিবির। হিঙ্গলগঞ্জ থানায় বিজেপি নেতা দীপঙ্কর সরকার মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার উল্লেখ করেছেন, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মতুয়া সমাজকে অপমান করেছেন।
অন্যদিকে, মহুয়ার মন্তব্যের জেরে ইতিমধ্যেই মতুয়া মহাসঙ্ঘ ক্ষুব্ধ। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত চিঠি পাঠিয়ে সাংসদের নিঃশর্ত ক্ষমা দাবি করেছে। তারা জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের