নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আবহে মতুয়া ইস্যুতে ফের উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক ময়দান। বনগাঁ উত্তরে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার প্রচার ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় সুভাষপল্লি এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে।
বৃহস্পতিবার সকালে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে দলীয় সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন অশোক কীর্তনিয়া। অভিযোগ, সেই সময় বিভিন্ন মোড়ে তৃণমূল কর্মীরা তার প্রচারে বাধা দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি ও বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও হয় কর্মী-সমর্থকরা।
বিজেপির অভিযোগ, স্থানীয় কাউন্সিলর পাপাই রাহা এবং তার অনুগামীরাই এই ঘটনার নেপথ্যে। বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া বলেন, ' মতুয়াদের গলার আচার মালা ছিঁড়ে নিয়েছে দুষ্কৃতীরা। পাপাই রাহা মতুয়া, তফসিলিদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আমার গলার মালাও ছেড়ার চেষ্টা করেছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকায় তা করতে পারেনি।'
এই ঘটনায় অন্তত ৬ জন বিজেপি কর্মী আহত হন, যার মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, বিজেপি কর্মীরাই প্রথমে মহিলাদের উপর চড়াও হয় এবং তাদের কর্মীদের মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
ঘটনার প্রতিবাদে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছে বিজেপি, দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। একইসময়ে, খানাকুলের চিংড়া এলাকাতেও আগের রাতের সংঘর্ষ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে, যা রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট-পূর্ব হিংসার ইঙ্গিত দিচ্ছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের