নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মতুয়া মহামেলা উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা পূর্ব রেলের। অনুষ্ঠানে আগত ভক্তদের যাতায়াতের সুবিধার্থে, অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অর্থাৎ, ৪ দিন মোট ২৮ টি ইএমইউ বিশেষ ট্রেন চালানো হবে।
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, মতুয়া মহামেলা উপলক্ষ্যে ভক্তদের বিপুল সমাগম সামাল দেওয়ার জন্য শিয়ালদহ বিভাগ প্রতি বছরের মতো এবারও ঠাকুরনগরের জন্য বিশেষ লোকাল ট্রেন পরিষেবা চালানোর ঘোষণা করেছে। এই ট্রেনগুলি ঠাকুরনগর ও গেদে, লালগোলা, ক্যানিং এবং নামখানা রুটের মধ্যে চলাচল করবে এবং যাত্রীদের সুবিধার জন্য আপ ও ডাউন লাইনের সমস্ত স্টেশনে থামবে।
বিশেষ ট্রেনের সময়সূচি –
১৬.০৩.২০২৬
গেদে ১১:২০ – ঠাকুরনগর ১৩:২৫ স্পেশাল (রানাঘাট – বনগাঁ হয়ে)
লালগোলা ০৪:৫০ – ঠাকুরনগর ০৯:৩১ স্পেশাল (রানাঘাট – বনগাঁ হয়ে)
ক্যানিং ০৬:৩৫ – ঠাকুরনগর ০৯:৩৫ স্পেশাল (বালিগঞ্জ – দমদম হয়ে)
নামখানা ০৫:০০ – ঠাকুরনগর ০৯:৫৫ স্পেশাল (বালিগঞ্জ – দমদম হয়ে)
১৭.০৩.২০২৬ ও ১৮.০৩.২০২৬
ঠাকুরনগরে আগত বিশেষ ট্রেন
গেদে ১১:২০ – ঠাকুরনগর ১৩:২৫ স্পেশাল
লালগোলা ০৪:৫০ – ঠাকুরনগর ০৯:৩১ স্পেশাল
ক্যানিং ০৬:৩৫ – ঠাকুরনগর ০৯:৩৫ স্পেশাল
নামখানা ০৫:০০ – ঠাকুরনগর ০৯:৫৫ স্পেশাল
ঠাকুরনগর থেকে ছাড়বে বিশেষ ট্রেন
ঠাকুরনগর ১৬:৩৫ – গেদে ১৮:৪০ স্পেশাল
ঠাকুরনগর ১৫:৪৫ – লালগোলা ১৯:৫৫ স্পেশাল
ঠাকুরনগর ১৭:০০ – ক্যানিং ২০:১৫ স্পেশাল
ঠাকুরনগর ১৬:০৫ – নামখানা ২০:৪৫ স্পেশাল
১৯.০৩.২০২৬ ও ২০.০৩.২০২৬
ঠাকুরনগরে আগত বিশেষ ট্রেন
লালগোলা ০৪:৫০ – ঠাকুরনগর ০৯:৩১
নামখানা ০৫:০০ – ঠাকুরনগর ০৯:৫৫
ঠাকুরনগর থেকে ছাড়বে বিশেষ ট্রেন
ঠাকুরনগর ১৫:৪৫ – লালগোলা ১৯:৫৫
ঠাকুরনগর ১৬:০৫ – নামখানা ২০:৪৫
মতুয়া মহামেলা ২০২৬ উপলক্ষ্যে ইএমইউ বিশেষ ট্রেনগুলির স্টপেজ -
গেদে – ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর – গেদে মেলা স্পেশাল নিম্নলিখিত স্টেশনগুলিতে থামবে: মাজদিয়া, তারকনগর, ময়ূরহাট, বগুলা, ভায়না, বাহিরগাছি, আরাংঘাটা, পাঁচবেরিয়া, বঙ্কিমনগর, রানাঘাট, নব রায় নগর, গাঙ্গনাপুর, মাঝেরগ্রাম, আকাইপুর, গোপালনগর, সাতবেড়িয়া এবং বনগাঁ।
লালগোলা – ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর – লালগোলা মেলা স্পেশাল থামবে: বহরমপুর কোর্ট, পলাশী, কৃষ্ণনগর সিটি, রানাঘাট এবং বনগাঁ।
ক্যানিং – ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর – ক্যানিং মেলা স্পেশাল থামবে: চম্পাহাটী, সোনারপুর, বালিগঞ্জ, দমদম, বারাসাত এবং হাবড়া।
নামখানা – ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর – নামখানা মেলা স্পেশাল থামবে: লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, বালিগঞ্জ, দমদম, বারাসাত এবং হাবড়া।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের