নিজস্ব প্রতিনিধি , ঢাকা - ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নির্মম হত্যার ঘটনায় এবার নয়া মোড়। বাংলাদেশের অস্থিরতাকে শান্ত করতে গ্রেফতার হয়েছে ৭ জন। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মহম্মদ ইউনূস।
সোশ্যাল মিডিয়ায় ইউনূস জানিয়েছেন , "ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সন্দেহভাজন হিসেবে সাতজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন , মো. লিমন সরকার , মো. তারেক হোসেন , মো. মানিক মিয়া , এরশাদ আলী , নিজুম উদ্দিন , আলমগীর হোসেন, মো. মিরাজ হোসেন আকন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সকলকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে সোশ্যাল মিডিয়ায় মহম্মদ ইউনূস বলেছেন , "ময়মনসিংহে একজন হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার আমরা গভীর নিন্দা জানাচ্ছি। নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনও স্থান নেই। এই নৃশংস অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড়া হবে না।"
উল্লেখ্য , ময়মনসিংহ জেলার ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক দীপু চন্দ্র দাসকে ঘিরে ধরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর তার দেহটি একটি গাছের সাথে বেধে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। এরই মাঝে এমন একটি নির্মম ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে ইনকিলাব মঞ্চের কর্মীসহ সমর্থকরা। জোড়া মৃত্যুর ঘটনায় এখন গোটা বাংলাদেশজুড়ে দাউদাউ করে জ্বলছে ক্ষোভের আগুন।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের