নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – পিঠ পিছে ছুরি মারা হয়তো একেই বলে। যা শিখতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে। মুখে বন্ধুত্বের বার্তা দিয়েও কাজে তিক্ততা প্রকাশ করছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের পর এবার জি৭-কে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর আবদার করলেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্রের খবর, শুক্রবার ভিডিও কলে আলোচনায় বসতে চলেছেন জি৭ রাষ্ট্রগুলির অর্থমন্ত্রীরা। সেই বৈঠকে মার্কিন প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হবে, যাতে ভারতীয় পণ্যের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপায় জি৭ রাষ্ট্রগুলি। দিন কয়েক আগেই দিল্লির উপর ইউরোপীয় ইউনিয়নকে ১০০ শতাংশ শুল্ক চাপানোর বার্তা দিয়েছিলেন ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কনফারেন্স কলে কথা বলেন ট্রাম্প। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “রাশিয়ার উপরে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপাতে হবে। বাধ্যতামূলক ভাবে এটা করতে হবে। নাটকীয় শুল্ক আরোপ করতে হবে ততক্ষণ, যতক্ষণ না চীন বা অন্য দেশ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে।“
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথে ট্রাম্প লিখেছিলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী। আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে।“
এরপর এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “ভারত ও আমেরিকা দীর্ঘদিনের বন্ধু ও অংশীদার। আমি নিশ্চিত আমাদের বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের ওপার সম্ভাবনার পথ খুলে দেবে। আমাদের আধিকারিকরা এই চুক্তি সম্পন্ন করতে আলোচনা করছেন। শীঘ্রই তা সম্পন্ন হবে। আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। আমরা আমাদের দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে একজোট হয়ে কাজ করব।“
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের