নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচনের কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠু করতে রাজ্যের ২২টি নোডাল এজেন্সিকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। পাশাপশি, তাদের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ২৬ এর নির্বাচনের আগেই তৎপর জাতীয় নির্বাচন কমিশন। এবার নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করল রাজ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচনের সূচনাকে সামনে রেখে প্রতিটি এজেন্সিকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যেই ঠিক করেছে, নির্বাচনের সময় এই ২২টি সংস্থা কীভাবে কাজ করবে তার পূর্ণ তালিকা।
প্রতিটি এজেন্সির নোডাল অফিসারের নাম, পদ ও যোগাযোগের তথ্যও নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অক্টোবরের শেষ সপ্তাহে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে এজেন্সিগুলোর কাজের পরিধি এবং দায়িত্ব নির্ধারণ করা হবে। যাতে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হয়।
এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। কারণ, প্রতিটি এজেন্সির কার্যক্রম নির্ভুলভাবে নির্ধারণ করা থাকলে ভোটগ্রহণের সময় ভোটারদের সুবিধা, নিরাপত্তা এবং তথ্যপ্রবাহ সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের